
u/raydebapratim1

Zohran Mamdani's take on Reagan's Famous Quote
Shakira wins tax refund from Spainish Government
Confession by an anonymous user
M-35
Conf-9334
২০১১ সালের মে মাস। ৩৪ বছরের সরকার চুরমার করে চেয়ারে বসেছেন আমাদের নেত্রী। তার কিছু সপ্তাহ পর গড়িয়াহাটে এক বিখ্যাত জ্যোতিষীর কাছে গেছি নিজের ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। কুষ্ঠি দেখে কিছু পাথর সাজেস্ট করে দিয়েছিলেন সাথে কিছু পরামর্শ দিয়েছিলেন সুস্থ ভাবে জীবন নির্বাহ করার জন্য। তো বিভিন্ন আলোচনার মাঝে ওনাকে জিজ্ঞেস করে বসেছিলাম এই নতুন সরকারের মেয়াদ কত হবে? উনি স্পষ্ট বলে দেন এই সরকার ১৫ বছর টিকবে। উনি নাকি আগেই কৌতুহলবশত নেত্রীর কুষ্ঠী বিচার করেছেন আর তার ফলাফল এটাই বেরিয়েছে। সেই থেকে ওনার এই পর্যবেক্ষণ মনে থেকে যায়। ভাবতাম ওনার এই অ্যানালিসিস আদৌ মিলবে কিনা। তবে হ্যাঁ ওনার সাজেস্ট করা পাথর ধারণ করে ও সব পরামর্শ মেনে চলেছিলাম তার জন্য আশ্চর্যজকভাবে বেশিরভাগ সমস্যার সমাধান হয়।
তারপর ২০১৬ সালের ভোটে সবাই বলেছিল এবার এই সরকারের পতন হবে কিন্তু ওনার বক্তব্য মনে রেখে বলেছিলাম হবেনা, এবং হয়নি, আর ২০২১ সালে তো প্রত্যেকে এমনকি তৎকালীন শাসক নেতা কর্মীরা ভেবেছিল এবার বিদায় কার্যত নিশ্চিত কিন্ত আমি জোর গলায় বলেছিলাম এবারেও জিতবে কারণ আমি মনে রেখেছিলাম সেই জ্যোতিষীর ভবিষ্যতবাণী.. আর মিলেও গেল।
এবারের ভোটে সবাই ভেবেছিল উনিই চতুর্থবার ফিরছেন কিন্ত আমার মনে এক চাপা টেনশন ছিল যে সেই জ্যোতিষীর ভবিষ্যতবাণী মিলবে কিনা কিন্তু যখন ৪ তারিখ দুপুর বারোটায় টিভি খুলি তখন রীতিমত তারস্বরে চেঁচিয়ে উঠেছিলাম... মনে হচ্ছিল রাজনীতিতে না থেকেও বা ভোটে না দাড়িয়েও যুদ্ধ জয় করে ফেলেছি..
যখন নতুন সরকার শপথগ্রহণ করছে, আমি সোজা চলে গেছিলাম গড়িয়াহাটে সেই জ্যোতিষীর সাথে দেখা করতে শুধু এটা জানানোর জন্য যে ওনার ভবিষ্যতবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। কিন্তু গিয়ে জানতে পারি ওনার এখানে কোন চেম্বার আর নেই, বছর সাতেক আগেই উনি ইংল্যান্ডে চলে গেছেন। একরাশ হতাশা নিয়ে ফিরে আসি। বাড়ি এসে শুধু এটাই ভাবছি এত নিখুঁত ভবিষ্যতবাণী কি আদৌ সম্ভব নাকি পুরোটাই কাকতলীয় ঘটনা... কে জানে! তবুও আজ আমি খুশি দেরিতে হলেও এই অত্যাচারী শাসকের থেকে মুক্তি পেয়েছি, ওই যে বলে না "বেটার লেট দ্যান নেভার"....