u/Good-Afternoon629

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষতা উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও সমন্বয় সাধনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে অভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়ন, বাস্তবায়ন, সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়নসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করার নিমিত্ত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ অনুযায়ী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) প্রতিষ্ঠিত হয়েছে। এ আইন এবং এর অনুবৃত্তিক্রমে জারিকৃত জাতীয় দক্ষতা উন্নয়ন বিধিমালা-২০২০ এর আওতায় বাংলাদেশে দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমের মৌলিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ফেব্রুয়ারি ২০১৯ হতে কার্যক্রম শুরু করেছে। এনএসডিএ এর তিনটি বডি রয়েছে-কর্তৃপক্ষ, কার্যনির্বাহী কমিটি এবং গভর্নিং বোর্ড। গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার মুখ্যসচিব।

এনএসডিএ’র দায়িত্ব ও কার্যাবলি

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ অনুযায়ী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম কাজ হলো- ১) জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা, ২) বিভিন্ন মন্ত্রণালয়/অধিদপ্তর/সংস্থা এবং বেসরকারী ও এনজিও পর্যায়ে পরিচালিত সকল দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে সমন্বয় করা, ৩) দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ণ করা, ৪) খাতভিত্তিক দক্ষতা তথ্যভান্ডার প্রতিষ্ঠা করা, ৫) দক্ষতার পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান, ৬) প্রতিষ্ঠানের মান উন্নয়ন, সনদায়ন ও পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা করা, ৭) শিল্প দক্ষতা পরিষদ (Industry Skills Council) গঠন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, ৮) শিল্প সংযুক্তি শক্তিশালী করা, ৯) সকল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন করা, ১০) জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ব্যবহার সম্পর্কিত সুপারিশ প্রদান করাসহ দক্ষতার প্রচার প্রসার ঘটানোর মাধ্যমে অধিক সংখ্যক যুব সমাজকে দক্ষতা উন্নয়ন/প্রশিক্ষণে আগ্রহী করে তোলা।

nsda.gov.bd
u/Good-Afternoon629 — 15 days ago