u/A_Man_From_East

পুলিশ আবার আগের পোশাকে ফিরছে, নেভিব্লু শার্টের সাথে থাকছে খাকি প্যান্ট।

prothomalo.com
u/A_Man_From_East — 10 days ago
▲ 5 r/BD_CINEPHILES+1 crossposts

ইদানীং খেয়াল করছি আমাদের আশেপাশে বা জেলা শহরগুলোতে একের পর এক পুরনো সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও সেগুলো ভেঙে মার্কেট হচ্ছে, কোথাও আবার কমিউনিটি সেন্টার। এক সময় তো শুনতাম হাজারের উপরে হল ছিল সারা দেশে। কিন্তু এখনকার অবস্থা কী? গুগলে সার্চ দিলে বা বিভিন্ন নিউজে একেক সময় একেক তথ্য আসে। কেউ বলছে ৬০-৭০টা, কেউ বলছে একশ'র কিছু বেশি। আপনাদের কার কার এলাকায় এখনো হল টিকে আছে? বিশেষ করে ঢাকার বাইরের জেলা শহরগুলোর অবস্থা কী? আমার নিজের এলাকায় ছোটবেলায় ৩টা হল দেখতাম, এখন একটাও নেই। আসলেই কি এখন সচল হলের সংখ্যা ১০০-এর নিচে নেমে এসেছে? কারো কাছে সঠিক বা সাম্প্রতিক কোনো তথ্য থাকলে শেয়ার করবেন প্লিজ।

reddit.com
u/A_Man_From_East — 17 days ago