u/MAH_Prince

I am trying out local models using LM Studio. Just simple prompts or sometimes connect with simple MCPs like file system. Can you guys help me how I can become a power user and give me a guideline what should I learn and study?

I have a rtx 5080 and 32gb ram.

TIA

reddit.com
u/MAH_Prince — 6 days ago
▲ 12 r/Chittagong+1 crossposts

আপনারা যারা বাড়িওয়ালা আছেন, তারা আপনাদের বাসার ভাড়ার হিসাব কীভাবে রাখেন এবং কী কী সমস্যায় পরেন?

আমরা ভাড়ার হিসাব প্যাডে রাখি। আমাদের বাসায় ২৫ টা ইউনিট আছে। সাবমিটারের মাধ্যমে কারেন্টের লাইন দেয়া। তো প্রতি মাসের ১ তারিখে সাবমিটার দেখে রিডিং নিয়ে কারেন্ট বিল বানাতে হয় প্রায় আধা ঘণ্টা ধরে। তারপর সেটা প্যাডে তুলা হয়। প্রতি ইউনিটের ভাড়া আগের মাসের ভাড়া দেখে দেখে নতুন মাসের বিলে লিখতে হয় কারণ একেক ইউনিটের ভাড়া একেক রকম। তারপর কারো কোন বাকি থাকলে বা কিছু টাকা এক্সট্রা দেয়া থাকলে সেটা লিখে সব মিলায় যোগ করে হিসাব করা লাগে। প্রায় ঘণ্টা খানিক সময় প্রতি মাসে শুধু এই বিল বানাতেই যায়। তারপর আবার সেগুলা স্লিপ বানায় সবাইকে দিয়ে আসতে হয়। এর মধ্যে অনেকে চাকরি করে, এবং সবসময় পাওয়া ও যায় না।

reddit.com
u/MAH_Prince — 7 days ago
▲ 3 r/Dhaka

আমার ৩ বছর ৯ মাসের বাবুটার এ্যাডিনয়েডের সমস্যা আছে। মুখ দিয়ে নিঃশাস নেয় প্রায় সবসময়। স্পেশালি রাতে ঘুমানোর সময় বেশ শব্দ হয়। ঘুমের মধ্যে বিভিন্ন এ্যাংগেল করে শুইয়ে দেখতে হয় কীভাবে নিঃশাস নিতে কিছুটা হলেও কম কষ্ট হচ্ছে। ওর উপরের দাতগুলো ভিতরের দিকে চাপানো ছিল কিন্তু মুখ খুলে নিঃশাস নেয়ার জন্য আস্তে আস্তে দাতগুলো বাইরের দিকে বেরিয়ে আসতেছে। ডাক্তার বলেছে অপারেশন করাতে কিন্তু এতো ছোট বাচ্চার অপারেশন করাতে, ডাক্তারের ছুড়ি কাচির নিচে দিতে সাহস পাচ্ছি না।

বেশ কিছু ডাক্তারের ঔষধ খাইয়ে দেখেছি। সবাই প্রায় একই ঔষধ দিয়েছিল শুধু ভিন্ন ভিন্ন কোম্পানির।

reddit.com
u/MAH_Prince — 8 days ago
▲ 16 r/BDDevs

Hello, good people.

আমি একজন বাড়িওয়ালা এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার বাসায় দোকান, ফ্ল্যাট, টিনশেড মিলিয়ে ২৫ টি ইউনিট ভাড়া আছে। বাসায় ৯টা মেইন মিটার আছে যেগুলা সাব মিটারের মাধ্যমে সব ইউনিটে ভাগ করা। তো এই কারেন্ট বিল বানানোটা অনেক প্যারার একটা কাজ ছিল। তাই আমি গুগল শিটে কারেন্ট বিল বানাতাম।

কারেন্ট বিল = (বর্তমান রিডিং - আগের রিডিং) * ইউনিট রেট

কিন্তু আরেকটা প্যারার কাজ ছিল ফুল বিল বানানো। ভাড়ার হিসাবটা আমি প্যাডে করতাম। তো হিসাব করার সময় আগের পেজ থেকে রুম ভাড়া চেক করে নেয়া লাগে কারণ একেক রুমের/ ইউনিটের ভাড়া একেক রকম। ২৫ টা ইউনিটের জন্য প্রায় ২৫ বার পেজ উল্টায় চেক করা। আবার যেহেতু বেশ কিছু টিন শেড রুম আছে, তারা অনেকে ভাড়া বাকিও রাখে। তো সেটাও চেক করে নেয়া লাগে যে তার আগের বাকি আছে কিনা।

বাসা ভাড়া = রুম ভাড়া + কারেন্ট বিল + গ্যাস বিল (অপশনাল) + ময়লার বিল (অপশনাল) + আগের বাকি

২৫ টা ইউনিটের জন্য এটা করা বেশ সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য। কিন্তু এটা আমি এক্সেলে নেই নাই কারণ ভাড়া কালেক্ট বাবা-মা করে। তো ওদের কমফর্টেবল যেটায় সেখানে রাখছিলাম।

কিন্তু পরবর্তিতে আমি আরও বেশি ব্যস্ত হওয়ায় এই হিসাবগুলা বাবা করতো। আমি বেশ কিছুদিন পরে চেক করে দেখি প্রায় প্রতি মাসেই হিসাবে কিছু ছোট খাট ভুল আছে। সেটা থেকে আমি একটা ওয়েব এ্যাপ বানানোর প্লান করি। আমি ওয়েব এ্যাপটা ঠিক সেভাবেই বানিয়েছি যেভাবে আমার প্রতিটা প্রবলেম কমপ্লিটলি সলভ করে। আমি জাস্ট মিটারের বর্তমান রিডিং টা মিটার দেখে এ্যাপে দেই। বাকি পুরা হিসাব করে দেয় এ্যাপ। আমি পরে আমার এ্যাপ থেকে হোয়াটসএ্যাপের মাধ্যমে ভাড়াটিয়াকে বিল মেসেজ করে দেই ১ তারিখেই।

পরে আমি ভাবলাম এটা আমার মতো আরও অনেকের সমস্যা হতে পারে। তাই এটাকে আমি SaaS হিসেবে ডেভেলপ করি এবং যতোদিন ফ্রি সাপোর্ট দেয়া যায় ততোদিন কমপ্লিটলি ফ্রি করে দিয়েছি।

আপনারা এখানে যারা বাড়িওয়ালা আছেন, তারা দয়া করে আমার এই এ্যাপটা ফ্রি তে ব্যবহার করে আমাকে ফিডব্যাক দিলে খুশি হতাম। এ্যাপের কোন জিনিসটা আপনার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে। কোন ফিচার থাকলে ভালো হতো। আরও কি এড করলে আরও বেশি মানুষ এই এ্যাপটা এ্যাডাপ্ট করবে।

আমি চাই এটা যেন ভবিষ্যতে আমার একটা সাইড ইনকাম হিসেবে কাজ করে। ভবিষ্যতে আমি না থাকলেও এই এ্যাপের ইনকাম থেকে যেন আমার ফ্যামিলি পকেট মানি টা হলেও পায়।

u/MAH_Prince — 9 days ago