
▲ 125 r/kolkata
২০১১ সালের ১৩ই মে,
সম্পূর্ণ ফলাফল তখনও প্রকাশ হয়নি, সবে প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছিল। কিন্তু হাওয়া ছিল স্পষ্ট, ৩৪ বছরের বাম জামানার পতন হতে চলেছে, ক্ষমতায় আসছে তৃণমূল–কংগ্রেসের জোট…
আর অপেক্ষা করেননি বিদায়ী বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দুপুর তিনটে নাগাদ সোজা মহাকরণ থেকে পদত্যাগ পত্র লিখে নিয়ে বেরিয়ে রাজভবনের দিকে ছুটলো সাদা অ্যাম্বাসাডর।
আমাদের অনেকেরই বুক ভেঙে খান খান হয়ে গিয়েছিল টিভির পর্দায় সেই ছবি দেখে। কিন্তু বাঙালির সৌজন্য ও উদারতা নজির গড়েছিলেন বুদ্ধবাবু।
২০’শে মে, ২০১১
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম তৃণমূল সরকারের শপথগ্রহণ রাজভবনে। মঞ্চের সামনে প্রথম সারিতে বসে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অসীম দাশগুপ্ত।
বুকের পাটা লাগে, সবাই পারে না…
(সংগৃহীত)
u/DIP469 — 9 days ago